সমাজকল্যাণ উপদেষ্টা বললেন

আহত শিশু-তরুণদের পুনর্বাসনে আমরা কাজ শুরু করেছি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:০৮ এএম

শিক্ষার্থী-জনতার আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি বলেছেন, আহত শিশু-তরুণদের পুনর্বাসনে কাজ শুরু করেছি।

গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

নিহতদের আত্মার শান্তি কামনা করে উপদেষ্টা শারমিন বলেন, ‘আমাদের পেছনের ভুলগুলো আমরা দ্বিতীয়বার ঘটতে দেব না। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করল, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য, আমাদের প্রধান দায়িত্ব। তাদের স্কুলে ফিরিয়ে আনতে হবে, কর্মে ফিরিয়ে আনতে হবে, মূলধারায় একটি নিরাপদ জীবন দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে। অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে। সেখানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি নৈতিক দায়িত্ব আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত