চাকরি দিচ্ছে মধুমতী ব্যাংক, কর্মস্থল ঢাকা

  • হেড অব কনজ্যুমার ব্যাংকিং পদে নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
  • প্রার্থীর নেতৃত্বের সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:৫৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড অব কনজ্যুমার ব্যাংকিং (এভিপি-এসভিপি) পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: মধুমতি ব্যাংক পিএলসি।

পদ: হেড অব কনজ্যুমার ব্যাংকিং (এভিপি-এসভিপি) ।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। 

অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক ও সময় ব্যবস্থাপনার দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।  

অভিজ্ঞতা: কোনো ব্যাংকে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: হেড অফিস (ঢাকা)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত