দেশীয় তহবিল থেকে বিদেশে বিনিয়োগের সীমা ৩০ শতাংশ

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:২৪ পিএম

ব্যাংকগুলোর দাবির মুখে অফশোর ব্যাংকিং নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো নিজেদের দেশের ভেতরের তহবিলের উৎস থেকে মূলধনের ৩০ শতাংশ পর্যন্ত তহবিল বিদেশে বিনিয়োগ করতে পারবে। তবে কোনো ব্যাংকের অফশোর ব্যাংকিং অপারেশনের (ওবিও) মাধ্যমে ডমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ) তহবিলের স্থানান্তর ৩০ শতাংশের সীমা অতিক্রম করলে, তা চলতি বছরের ডিসেম্বেরর মধ্যে সমন্বয় করতে হবে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি বছর জানুয়ারি মাসে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে দেশীয় তহবিল বন্ধ করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। যদিও এ ধরনের সুবিধা ২০১৯ সালে চালু করা হয়। তবে তহবিল স্থানান্তরের পরিমাণ ২০২০ সালের জুন থেকে গত বছর জুন পর্যন্ত ছিল ২০ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত