সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৮ জনের ব্যাংক হিসাব চেয়েছে দুদক

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:২০ এএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আটজনের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

অন্য যাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদাচ্ছির, পুলিশের ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত