মিল্ক ভিটা শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের আট দাবি

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:২৫ এএম

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) একটি জাতীয় সমবায় প্রতিষ্ঠান। বিগত কয়েক বৎসর ধরে অসমবায়ী ব্যক্তি দ্বারা গঠিত ব্যবস্থাপনা কমিটির অদক্ষ পরিচালনা ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দক্ষ অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের বাদ দিয়ে মেধাহীন কর্মকর্তাদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মিল্ক ভিটা শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ। 

মিল্ক ভিটা শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ অবৈধ নিয়োগকৃত বর্তমান দুর্নীতিবাজ ব্যবস্থাপনা কমিটির দ্রুত অপসারণ, বর্তমান ব্যবস্থাপনা কমিটির অনিয়ম ও লুটপাটের অধিকতর তদন্তের মাধ্যমে শাস্তি, দীর্ঘদিন ধরে বঞ্চিত চিঠিপ্রাপ্ত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, বৈষম্যের শিকার শ্রমিক ও কর্মচারীদের পদোন্নতি, বেতন বৈষম্যের অবসান, মিল্ক ভিটা সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে স্বল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন, আগের মতো পাঁচটি বোনাসসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত এবং সর্বপর্যায়ে সব ধরনের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে উপদেষ্টার কাছে আবেদন করেছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত