দেশের সোনার বাজারে অস্থিরতা থামছেই না। সরকার পরিবর্তনের পর ১৮ আগস্ট সোনার দাম পরিবর্তনের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ওইদিনের ঘোষণার পর আরও দুইবার সোনার দোম বাড়ানো হয়েছে। সর্বশেষ আজ বৃহস্পতিবার সোনার দাম আরও বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ নিয়ে চারদিনে তিন ধাপে ৩ হাজার ২০ টাকা বাড়ল সোনার দাম।
আজ বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়া সোনার দাম বেড়েছে। আগামীকাল শুক্রবার থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার নতুন দাম ২২ ক্যারেটের ভরিতে দাম পড়বে ১ লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরিতে পড়বে ১ লাখ ২০ হাজার ২৭৯ টাকা ও ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৩ হাজার ৯৮ টাকা।
এর আগে বুধবার সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই দাম অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার ভরি হবে ১ লাখ ২৪ হাজার ৫০২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১ হাজার ৮৬২ টাকা ও সনাতনপদ্ধতির সোনার ভরি ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। ফলে ভালো মানের প্রতি ভরি সোনার দাম প্রথমবারের মতো লাখ টাকা ছাড়িয়ে যায়। গত বছর দেশের বাজারে প্রায় ২৯ বার সোনার দাম সমন্বয় করে জুয়েলার্স সমিতি। এর মধ্যে দাম কমানো হয়েছে ১১ বার, বাড়ানো হয়েছে ১৮ বার।
পরিত্যক্ত ভবনে সাবেক বিএনপি নেতার লাশ
২৭ বছরের রেকর্ড ভাঙল গোমতীর পানি
১৭ স্পিডবোট নিয়ে উদ্ধার কাজে চাঁদপুরের শিক্ষার্থীরা