মহেশখালী-কক্সবাজার নৌপথে মহেশখালীগামী একটি গামবোট থেকে পড়ে দুই যাত্রী নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টায় বাঁকখালী মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে একজন হোয়ানক মুহুরাকাটা এলাকার মনির। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনার পর দুই ঘণ্টা পার হয়ে গেলেও ঘাট কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন বোটে থাকা অপর যাত্রীরা। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমার ফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি সাড়া দেননি।
সোনার দাম আরও বাড়ল, কাল থেকেই কার্যকর