লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রামগতির চর পোড়াগাছা ইউনিয়নের হাজিগঞ্জের ব্রাক কলোনিতে ত্রাণ বিতরণ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। আল্লাহর ওপর আস্থা রেখে বন্যা মোকাবিলা করতে হবে। পরে জরুরি সাংগঠনিক কাজে তিনি ঢাকায় ফিরে যান।
পরে দলের সহ-সেক্রেটারি জেনারেল এটিএম মাসুদ চর কাদিরার বাদামতলী এলাকা বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা অঞ্চল জামায়াতে ইসলামীর পরিচালক কাজি দীন মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ ও সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদ, রামগতি জামায়েতের আমির আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ছাত্র শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।
বন্যায় ১২ জেলায় ২০২৫ টাওয়ার অচল, ব্যাহত মোবাইল নেটওয়ার্ক