সাতক্ষীরায় বিজিবির অভিযানে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি, দুই কেজি ওজনের রুপার অলংকারসহ তরিকুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। এর নেতৃত্ব দেন কাকডাঙা বিওপির নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারী।
গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক।
তিনি বলেন, ‘গোপনসংবাদের ভিত্তিতে কাকডাঙা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তরিকুল ইসলাম নামের এক চোরাচালানী ভারত থেকে আমেরিকান পিস্তল, তিন রাউন্ড গুলি ও ১ কেজি ৯৯৫ গ্রাম ওজনের রুপা নিয়ে দেশে ঢোকার সময় হাতে-নাতে ধরা পড়েন। তাকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।’
