জলবায়ু পরিবর্তনের কারনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুর্যোগের ঝুঁকি ২০৩০ সালের মধ্যে ৪০ শতাংশ বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শুক্রবার (২৩ আগস্ট) ম্যানিলায় দুর্যোগ ঝুঁকি হ্রাসের উপর এশিয়া-প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তর এ সতর্কবার্তা দেয়।
জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কো তোসকানো-রিভালতা বলেন, ২০১৫ সালে আমরা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের যে চুক্তি আমরা করেছিলাম, তা থেকে ইতোমধ্যে আমরা অনেকটাই সরে এসেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।
সম্মেলনে দুর্যোগের ঝুঁকি হ্রাস, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অংশগ্রহণ নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি কমানো এবং সতর্কতা ব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
ফিলিপাইনের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিভাগের সচিব মারিয়া আন্তোনিয়া ইউলো লয়েজাগা বলেন, সম্মেলনের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করবে।
মেসিকে ছাড়াই ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ দুইয়ের লড়াই