ইরানকে হুমকি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়!

আপডেট : ১৩ মে ২০২৬, ০১:২৫ এএম

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন হুমকি ও চাপের মাধ্যমে কখনোই প্রকৃত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।  ইরানের পক্ষ থেকে পেশ করা শান্তি প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, এটি জাতিসংঘ সনদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি টেকসই ব্যবস্থার ন্যূনতম প্রয়োজনীয়তা। মঙ্গলবার (১২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

কাজেম ঘারিবাবাদি বলেন, যে পক্ষ যুদ্ধ, অবরোধ, নিষেধাজ্ঞা ও হুমকির মাধ্যমে সরাসরি সংঘাতে জড়িত, তারা যদি ইরানের প্রস্তাবকে শুধুমাত্র আত্মসমর্পণের চিঠি নয় বলে প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যায় তাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, বরং চাপ ও হুমকির মাধ্যমে রাজনৈতিক ইচ্ছা চাপিয়ে দেওয়া। পোস্টে ইরানের স্পষ্ট দাবির কথা তুলে ধরেন ঘারিবাবাদি। যার মধ্যে রয়েছে- যুদ্ধের স্থায়ী অবসান, ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং ইরানের বিরুদ্ধে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার।

তিনি আরও বলেন, একদিকে অবরোধ চালিয়ে গিয়ে অন্যদিকে যুদ্ধবিরতির কথা বলা যায় না। নিষেধাজ্ঞা বাড়িয়ে কূটনীতির কথা বলা যায় না। আবার যে শাসনব্যবস্থা অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা ও আগ্রাসনের উৎস, তাকে রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতার কথা বলাও ভণ্ডামি।তার ভাষায়, এটি কোনো প্রকৃত আলোচনা নয়, বরং কূটনৈতিক ভাষার আড়ালে জবরদস্তিমূলক নীতিরই ধারাবাহিকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত