গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছেন। এর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে চলা হামলায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৩৩৪ জনে।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৬৯ জন নিহতের পাশাপাশি ২১২ জন আহত হয়েছেন। এছাড়া ৪০ হাজার ৩৩৪ ফিলিস্তিনি নিহতসহ আরও ৯০ হাজার ৩৫৬ জন আহত হয়েছেন।
এদিকে গাজা যুদ্ধবিরতির নিয়ে আলোচনার জন্য কায়রোতে আজ একটি প্রতিনিধি দল পাঠাবে হামাস। প্রতিনিধি দলের নেতৃত্বে হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়া থাকবেন বলে হামাসের মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে কায়রোতে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং সিনিয়র কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাথমিক পর্যায়ে শুরু হওয়া আলোচনায় অংশগ্রহণ করেন। সেখানে গাজা যুদ্ধবিরতির নিয়ে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। এই আলোচনায় ইসরায়েল এবং হামাসকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নেপালে বাস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৪১