কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও চাকুরিচ্যুত সেনা কর্মকর্তা সৈয়দ জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আক্কাস মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।
সায়েন্সল্যাবে হকার শাহজাহান হত্যার ঘটনায় নিউমার্কেট থানার মামলায় গত ১৪ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ। একই মামলায় গত ১৬ আগস্ট জিয়াউল হকের ৮ দিনের রিমান্ড মঞ্জু করা হয়। সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
বন্যার্তদের ওষুধ ও খাদ্য দিল ওষুধ শিল্প সমিতি
৫ মাসও টিকলেন না কচি, বিজিএমইএ'র নতুন সভাপতি রফিকুল