দুরভের আটকের মেয়াদ বাড়ালো ফরাসি আদালত

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:১৬ পিএম

ফরাসি আদালত টেলিগ্রাম  প্রতিষ্ঠাতা পাভেল দুরভের আটকের মেয়াদ বাড়ানোর রায় দিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) প্যারিসের একটি আদালত এ রায় দেয়। এ এফপির খবরে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় একটি বিমানবন্দর থেকে পাভেল দুরভকে আটক করে ফ্রান্সের পুলিশ। দুরভের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ঠ উদ্যোগ নিচ্ছেন না তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমটির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। ২০২৫ সালের মধ্যে ব্যবহারকারী সংখ্যা ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠার এক বছর পর রাশিয়া ছেড়ে যান দুরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা টেলিগ্রামে পোস্ট করে জানতে চান, দুরভের গ্রেপ্তারে পশ্চিমা মানবাধিকার সংস্থা ও এনজিওগুলো কেন চুপ রয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকজন রুশ কর্মকর্তা দুরভের আটকের মেয়াদ বাড়ানোর নিন্দা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত