সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্যসহ চার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৭ জনের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এই মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।
কোটা বিরোধী আন্দোলনের অংশ নেওয়া নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৫ আগস্ট) ঢাকার যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাটি দায়ের করেন তিনি।
মামলায় আলোচিত আসামীরা হলেন- লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সম্পাদক ও লালমনিরহাট-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা খাতুন। এছাড়া মোফাজ্জল হোসেন মোফা, হাবিবুর রহমান হাবিব, গোলাম ফারুক বসুনিয়া, অ্যাডভোকেট সরিফুল ইসলাম রাজু, অ্যাডভোকেট রকিবুল ইসলাম খান রকু, কাজি নজরুল ইসলাম তপন, সাবেক সমাজকল্যাণমন্ত্রীর এপিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, আমিনুল খান, যুগ্ম সম্পাদক সাখওয়াত হোসেন সুমন খান, তহমিদুল ইসলাম বিপ্লব, আব্দুস সোহরাব হোসেন, মো. মনসুর আলী, সিরাজুল ইসলাম খন্দকার রানা, সুমন সওদাগর, সবুজ মিয়া, সরওয়ার আলম, সুমন সওয়াদাগর, আতিকুল ইসলাম, মিজানুর রহমান, সাজু মিয়া, রুবেল মিয়া, মো. লাকু, পিন্টু মিয়া, শেফাউল, সজীব, গোলাম মোস্তাফা স্বপন, আহসান হাবীব লাভলু, মিলন হোসেন, আব্দুর রাজ্জাক সুমন, রফিকুল আলম, সাজেদা রহমান সাজু, সালেকুজ্জামান চয়ন, শাওনসহ অজ্ঞাত আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষার্থীদের দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের আব্দুস সালামের ছেলে মিরাজুল ইসলাম অংশগ্রহণ করে। গত ৫আগষ্ট ঢাকার যাত্রাবাড়িতে মিরাজ গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ মিরাজুল ইসলাম উদ্ধার করে ঢাকার ডেল্টা মেডিকেলে ভর্তি করান। চিকিৎসকের অভাবে অপারেশন না হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগষ্ট তার মৃত্যু হয়।
যাত্রবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৭ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে ৪ জন স্থানীয় সাবেক সংসদ সদস্য রয়েছেন।
বন্যায় বৈদ্যুতিক নিরাপত্তায় যে সতর্কতা মানা উচিত
কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা, ত্রাণের জন্য হাহাকার
সাবেক এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা