শিক্ষার্থীদের ওপর হামলায় চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর আনসার বাহিনীর হামলা, গুলি ও মারধরের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (২৬ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যামে নিন্দা ও প্রতিবাদ জানায় চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। 

বিজ্ঞপ্তিতে বলা হয় , আনসার বাহিনীর কোনো দাবি দাওয়া থাকলে তা আলোচনা সাপেক্ষ বিষয়। কিন্তু তাদের দাবি মেনে নেয়ার পরও এ সহিংসতা প্রমান করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে এসব  করা হচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে  স্বৈরাচারী সরকারকে ফিরিয়ে আনার জন্য যারা উস্কানি দিচ্ছে তাদেরকে অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে দক্ষদের পদায়ন করা। আমরা অবিলম্বে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত