স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

গণহত্যার তদন্তে জাতিসংঘকে সহায়তা করা হবে

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:৩২ এএম

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার তদন্তকাজে জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ। গত দুই মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে, সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।’ গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের এখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে প্রতিনিধিদল এসেছিল। তারা স্রেফ আমাদের এখানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল। আমরা তাদের নিশ্চিত করেছি, তাদের যত ধরনের সাহায্য প্রয়োজন আমরা তা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত