বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে সরকার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ড. দেবপ্রিয় ছাড়াও বিভিন্ন খাতে ১১ জন বিশেষজ্ঞ ওই কমিটিতে রয়েছেন।
আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ড. দেবপ্রিয় সিপিডির পাশাপাশি সিটিজেন প্লাটফরম ফর এসডিজিএস, বাংলাদেশের আহ্বায়ক।
কমিটির অন্য সদস্যরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অথর্নীতি বিভাগের প্রধান এ কে এনামুল হক, বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক ইন্সটিটিউট অব গভরনেন্স অ্যান্ড ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভলপমেন্ট স্ট্যাটিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. তাসনিম আরিফা সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ লেখক ড. জাহিদ হোসেন।
কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
মশাবাহিত ভাইরাসে মার্কিন নাগরিকের মৃত্যু