অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়ে কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভøগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
দুর্নীতির প্রসঙ্গ টেনে সবচেয়ে আলোচিত ও ব্যয়বহুল ৮৩ কোটির ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাণ খরচ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
এবার বন্যার্তদের সহায়তায় সিনেমা প্রদর্শনী আয়োজন করছেন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। ইনডিপেনডেন্ট ফিল্ম মেকারস কমিউনিটির উদ্যোগে, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে ৩০ আগস্ট ১৫টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।
দেশের বন্যা ও জনদুর্দশা দেখে ভীষণ মন খারাপ এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের। অস্ট্রেলিয়া থেকে এক ফেসবুক পোস্টে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে কথা বলেন। বন্যার্তদের পাশে সবার সহযোগিতার তোড়জোড় দেখে ভালো লাগার বিষয়টিও তুলে ধরেন এই নায়িকা।
একইদিনে মা প্যাট্রিসিয়া ক্যারি এবং তার বোন অ্যালিসন ক্যারির মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী মারিয়া ক্যারি। পিপলডটকমকে পাঠানো এক বিবৃতিতে কিংবদন্তি এই গায়িকা জানান, মর্মান্তিক ঘটনায় তার হৃদয় ভেঙে গেছে।
