প্রধান উপদেষ্টার তহবিলে পাউবো কর্মীদের সহায়তা 

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:১১ এএম

বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, ধোলাই, মনু, খোয়াই, গোমতী, মুহুরী, ফেনী, হালদা নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ লক্ষ্যে বন্যার্তদের সহযোগিতার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত