সাকিবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিসিবিতে ব্যানার

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম

সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাকে বিদ্বেষ প্রসূত দাবি করে সেটা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এক ব্যাক্তি। এছাড়া মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিবের সঙ্গে উদ্ধত আচরণ করা থেকে বিরত থাকারও আহ্বান তার। এই দুই দাবি জানিয়ে আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যানার টানিয়েছেন তিনি।

আজ দুপুরের দিকে বিসিবি ভবনের বাইরের দেয়ালে ব্যানারটি টানান সেই ব্যাক্তি। অপরিচিত ঐ ব্যাক্তি ব্যানার দুটি টানিয়েই চলে যান। এই সময় পাশেই ছিলেন বিসিবির কয়েকজন কর্মকর্তা। তবে কেউ তাকে বাঁধা দেননি।

এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানান, তারাও তাকে চেনেন না। তিনি বিসিবির কেউ নন। হয়তো সচেতন কোনো ক্রিকেট সমর্থক। দেশের ক্রিকেটে মাশরাফি-সাকিবের অর্জনকে ভুলে যাননি। সেই শ্রদ্ধা থেকেই হয়ত তিনি এটা টানিয়েছেন।

বিসিবির উদ্যোগে টানানো না হলেও ব্যানারের লেখাতে যে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মৌন সমর্থন আছে, সেটা বাঁধা না দেওয়াতেই বোঝা যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত