গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রাথমিক তালিকায় ৪ ফিলিস্তিনি সাংবাদিক মনোনীত হয়েছেন।
ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন- আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল-দাহদৌহ।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে। নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি। এই চার সাংবাদিক তাদের প্রকাশিত সংবাদ ও ছবিতে গাজায় চলতে থাকা নৃসংশতা ও নিগ্রহের চিত্র পাঠক ও শ্রোতা-দর্শকদের অন্তঃদৃষ্টি দিয়ে উপলব্ধি করতে সাহায্য করেছেন।
বিশ্বে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করা ব্যক্তি ও সংগঠনকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি এ পর্যন্ত ২৮৫ জনের মনোনয়ন গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ১৯৬ জন ব্যক্তি ও ৮৯টি প্রতিষ্ঠান। এ বছরের বিজয়ীর নাম ঘোষণা হবে ১১ অক্টোবর। ১০ ডিসেম্বর হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।
প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ দিল ইরান