নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মতলেব হোসেন (৬৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের সালাইনগর এলাকার বড়াল নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মতলেব হোসেন গত বুধবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে বাজার করার জন্য পাশের জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজারে যান। সন্ধ্যা হয়ে গেলেও মতলেব হোসেন বাড়ি ফিরেন নি। সন্ধ্যা হয়ে যাওয়ার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। খোঁজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে বাগাতিপাড়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
শুক্রবার (৩০ আগষ্ট) সকাল ৯ টার দিকে নদীর পাশের জমিতে ছোট্ট ঝোপের মধ্যে মতলেব হোসেনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবার ও স্থানীয়দের সহায়তায় লাশটি মতালেব আলীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। স্বজনরা ধারণা করছেন প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে অসুস্থ্ হয়ে পড়ে এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হযে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে তারা কৃষক মতলেবের লাশের প্রাথমিক সুরাৎহাল প্রতিবেদন তৈরি করেন। এবং সুরাৎহালে তার শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
ওসি আরও জানান, ‘এব্যাপারে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।’
ইন্টারকন্টিনেন্টালেও রয়েছে ‘আয়নাঘর’, অভিযোগ চাকরিচ্যুতদের
শেখ হাসিনার বিরুদ্ধে শত মামলা
সাবেক মন্ত্রীর পিএস’র বাসায় মিলল কোটি টাকার ত্রাণ
কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কমেছে সবজির