দীর্ঘদিন কাজ ফেলে রাখার অপরাধে কার্যাদেশ বাতিল করে ঠিকাদারী প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্সেকে ১০ লাখ টাকা জরিমানা এবং এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, উন্নয়ন কাজটি বাস্তবায়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২২ সালের ৯ নভেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ করার সময় ছিল ২০২৩ সালের ৩১ মার্চ। কিন্তু ১ বছর ৯ মাস অতিবাহিত হলেও সড়কটির কাজ স্বেচ্ছায় ফেলে রাখা হয়। কাজটি যথাসময়ে শেষ না হওয়ায় জনসাধারণের চলাচল মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। কেসিসির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে।
রুশ হামলায় ধ্বংস হলো ইউক্রেনকে দেওয়া মার্কিন এফ–১৬ যুদ্ধবিমান