এলাহাবাদ হাইকোর্ট

স্বামীর আলাদা ঘরে থাকা স্ত্রীর নিষ্ঠুরতা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৫৫ পিএম

একসঙ্গে থাকা দাম্পত্য সম্পর্কের উল্লেখযোগ্য অংশ। তবে যদি স্ত্রী তার স্বামীকে অপর একটা ঘরে থাকতে বাধ্য় করেন ও দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত করেন তবে সেটা মানসিক-শারীরিকভাবে প্রভাব ফেলে। ভারতের এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিকতম পর্যবেক্ষণ, যখন কোনও স্ত্রী তার স্বামীকে অন্য ঘরে শুতে বাধ্য করেন তিনি তখন তার দাম্পত্যের অধিকার থেকে বঞ্চিত হন, যা নিষ্ঠুরতার সমান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডিভিশন বেঞ্চের বিচারপতি রঞ্জন রায় ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী এই পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। একজন ব্য়ক্তির ডিভোর্স মঞ্জুর করার সময় এই প্রসঙ্গ উত্থাপিত হয়।

ওই ব্যক্তি আদালতকে জানিয়েছিলেন, তার স্ত্রী তাকে জোর করে একটি আলাদা রুমে থাকতে বাধ্য় করেন। যদি তার ঘরে যান তাহলে আত্মহত্যার হুমকি দেন ও ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার কথা বলেন।

আদালত জানিয়েছেন, আপাতভাবে মনে হচ্ছে তার স্ত্রী দাম্পত্য সম্পর্ককে কার্যত পরিত্যক্ত ঘোষণা করেছেন ও তিনি তার স্বামীকে আলাদা ঘরে থাকতে বাধ্য় করছেন। আদালতের তরফে বলা হয়েছে, স্ত্রী ওই বাড়িতে বাস করছেন নাকি করছেন না এটা কোনও তাৎপর্য বহন করে না। স্বামী নির্দিষ্টভাবে বলেছেন স্ত্রী তাকে ঘরে ঢুকতে দেন না।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদনে জানা যায়, ২০১৬ সালে ওই দম্পতির বিয়ে হয়েছিল। এটা ছিল ওই নারীর প্রথম বিয়ে। কিন্তু ওই ব্যক্তির দ্বিতীয় বিয়ে। ২০১৮ সালে ওই ব্যক্তি পারিবারিক আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তিনি জানিয়েছিলেন মাত্র ৪-৫ মাস তাদের মধ্য়ে সম্পর্ক ঠিক ছিল। এরপর থেকেই স্ত্রী তাকে হেনস্থা শুরু করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত