আর্থিক সংকট এবং আইনি জটিলতায় ভারতীয় বেসরকার বিমান সংস্থা স্পাইসজেট ১৫০ জন কেবিন ক্রু সদস্যকে তিন মাসের জন্য বিনা পারিশ্রমিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
স্পাইসজেট বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়, যাত্রী কম থাকায় ১৫০ জন ক্রুকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।
স্পাইসজেটের মুখপাত্র বলেন, স্পাইসজেট ১৫০ জন কেবিন ক্রুকে তিন মাসের জন্য সাময়িক ছুটিতে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ে তাদের যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা পাবেন।
সম্প্রতি দেশটির বিমান পরিচালনা সংস্থা স্পাইসজেটের বিমান রক্ষণাবেক্ষণের অডিটে গড়মিল খুজে পাওয়ায় স্পাইসজেটকে নজরদারিতে আওতায় আনে।
সামরিক শাসনের বিরুদ্ধে ফুঁসছে বুরকিনা ফাসো