আলকারাজের বিদায়

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৩৮ এএম

চলতি মৌসুমে ফ্রেঞ্চ ও উইম্বলডন জেতা টেনিস তারকা কার্লোস আলকারাজ। রৌপ্য জিতেছেন অলিম্পিকেও। সেই তিনিই কি না ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন অবাছাই বটিক ফন ডে জান্ডশুলপের কাছে হেরে। অঘটন তো বটেই। সঙ্গে মাত্রা তা কত বড় এ নিয়ে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। ৭৪তম বাছাই নেদারল্যান্ডসের বটিক ৬-১, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন তিন নম্বরে থাকা এ স্প্যানিশ তারকাকে। ইউএস ওপেনে সবশেষ তিনবারই অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২১ বছরের আলকারাজ। ২০২১ উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবারই কোনো গ্র্যান্ড সø্যাম থেকে এত দ্রুত বিদায় নিলেন। গ্র্যান্ড স্ল্যামে টানা ১৫ জয়ের পর থামলেন আলকারাজ। নারী এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই ইগা সোয়াতেক। ক্যারোলিনা মুচোভার কাছে হেরে বিদায় নিয়েছেন দুই বারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত