বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরণের দাবি জানিয়ে ১২ দলীয় ঐক্য জোটের মুখপাত শাহাদাত হোসেন সেলিম বলেছেন, মুগ্ধকে স্মরণ করার জন্য উত্তরাকে মুগ্ধনগর করতে প্রস্তাব করেছি। আমরা ছাত্রদের আত্মত্যাগে কৃতজ্ঞতা প্রকাশ করি।
আজ শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকশেষে বেরিয়ে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। এ সময় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বক্তব্য রাখেন।
সেলিম বলেন, চট্টগ্রাম বন্দর টার্মিনাল যেন বিদেশিদের হাতে তুলে না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের একজন সন্তান হিসেবে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন, এমন প্রত্যাশা করি। তা না হলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যেতে পারে।
জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে তার সমালোচনা করে তিনি বলেন, এই জি এম কাদের গং ছলে-বলে-কৌশলে গণতন্ত্রকে হত্যা করেছে।
সংস্কার প্রস্তাবের ওপর নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ