শহিদ আবু সাঈদের একটি ছবি এঁকেছি: ভাবনা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম

বিশ্ব চলচ্চিত্রে নিজেকে দেখতে চান, এমন ইচ্ছা থেকেই নিজ উদ্যোগে প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন আশনা হাবিব ভাবনা। সেখানের প্রতিটা মুহূর্তই বেশ উপভোগ করেছেন তিনি এবং নানা মুহূর্তের ছবি সোশ্যালে শেয়ার করছেন। আশনা হাবিব ভাবনা এখন বড় পর্দায় কাজ করছেন। হাতে রয়েছে বেশকিছু কাজ। এসবের পাশাপাশি লেখালেখি ও ছবিও আঁকেন। 

তবে কান উৎসবে গিয়েও নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান এ অভিনেত্রী। মালয়েশিয়া বংশোদ্ভূত বাংলাদেশি এক নির্মাতার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘জেনুবিয়া’। এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ আর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন কিয়াও লি, যিনি একজন ব্রিটিশ চায়নিজ প্রযোজক। একই সঙ্গে তিনি ইউনেসকো ফিল্ম সিটির সঙ্গেও যুক্ত আছেন বলে জানা গেছে। 

ডিসেম্বরের শুরুতে জাফর ফিরোজ পরিচালিত ‘জেনুবিয়া’র শুটিং শুরু হবে মালয়েশিয়াতে।

তবে ভাবনা সম্প্রতি দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। বললেন, হিমু আকরাম পরিচালিত ‘আলতাবানু জোছনা দেখেনি’ নিয়ে পরিচালকের সঙ্গে কয়েক মাস আগেই কথা হয়েছিল। এ সিনেমায় কলকাতার স্বস্তিকা মুখার্জিও অভিনয় করছেন। অন্য সিনেমাটিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছি। এটি নিয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পরিচালকও আমার খুব পছন্দের। আশা করি এটাও একটি ভালো কাজ হবে। শুটিং শুরু করার আগে বিস্তারিত জানাব।

‘যাপিত জীবন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এ ছাড়া রাইসুল ইসলাম অনিকের ‘চারুলতা’র শুটিং করেছিলাম দুই-তিন দিন। পুরো কাজই বাকি আছে। 

ভাবনা সিনেমার পাশাপাশি ছবিও আঁকেন এ কথা ভক্তরা জানেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন,  ছাত্র আন্দোলনে আমি মূলত প্রতিবাদ জানাতেই রাস্তায় নেমেছিলাম। আমি একজন চিত্রশিল্পীও। তাই আমার মতো করে প্রতিবাদ জানিয়েছি। আমি শহিদ আবু সাঈদের একটি ছবি এঁকেছিলাম। যে ঘটনা আমাকে নাড়া দেয়, সেটা নিয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করি। আমার প্রথম কবিতার বইয়ের নাম হচ্ছে— ‘রাস্তার ধারে গাছটার কোনো ধর্ম ছিল না’। এটাও কিন্তু আমার একটা প্রতিবাদ। আমি বিষয়গুলোকে এভাবেই দেখতে পছন্দ করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত