৬০ সেকেন্ডের রিল বানাতে ৮ ঘণ্টা লাগে ওরির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

কয়েক মাস ধরেই নেট দুনিয়া থেকে তারকাদের চোখের মণি হয়ে উঠেছেন তিনি। বলিউড তারকা থেকে স্টার কিডসদের সঙ্গে তাঁর বন্ধুত্ব সকলেরই নজর কেড়েছে। জাহ্নবী কাপুর থেকে সারা আলি খান, সুহানা খান থেকে অনন্যা পাণ্ডে, কিংবা রাধিকা মার্চেন্টের সঙ্গে প্রায়ই তাঁকে বিভিন্ন পার্টিতে দেখা যায়। কথা হচ্ছে ওরহান আওয়াত্রামানিকে অর্থাৎ ওরিকে নিয়ে। 

সম্প্রতি অভিনয়ে অভিষেক হয়েছে 'ইন্টারনেট স্টার' ওরির। সৌজন্যে পরিচালক ও প্রযোজক করণ জোহর। আসলে করণের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে কথা বলতে গিয়ে ওরি জানান, মানুষ ভাবেন যে তিনি অভিনয় করতে পারেন। কিন্তু এটি সত্যি নয়। দীর্ঘ পথ চলার পরে তিনি এই স্থানে পৌঁছেছেন বলে নিজেকে নিয়ে গর্বিত।

ওরি বলেন, "করণ জোহর এবং আমি বন্ধু। আমাদের পার্টিতে দেখা হয়, কথা হয়। দুজনের ভাল বন্ডিং আছে। কিন্তু ক্যামেরার সামনে আমরা বন্ধু নই। করণ ইন্ডাস্ট্রির একজন সিনিয়র। তিনি হলেন করণ জোহর। অনেক কিছু অর্জন করেছে। সেটে আমরা বন্ধু না।" 

তিনি আরও বলেন, "সেটে আমি করণ জোহরের প্রতি খুব পেশাদার। এভাবেই আমি ওকে সম্মান জানাই। আমাদের বন্ডিং ক্যামেরার পিছনে। এজন্যে সেটে গিয়ে আমি এমন আচরণ করব না যে, মনে হয় আমরা বন্ধু। কারণ করণ জোহরের সময় গুরুত্বপূর্ণ। এটি একটি কাজের সেটআপ। তিনি একজন অভিজ্ঞ অভিনেতা। একজন অভিজ্ঞ পরিচালক। একজন অভিজ্ঞ প্রযোজক।

ওরি বলেন, তিনি কী করেছেন সেটা আমার আর নতুন করে বলার দরকার নেই। করণ দুই সেকেন্ডে মধ্যে অভিনয় করছিলেন। আর আমি অভিনেতা নই। ২৪ সেপ্টেম্বর আমার ভিডিও করার এক বছর পূর্ণ হবে। আমার শ্যুট করা প্রথম রিলের এক বছর পূর্তি। ৬০ সেকেন্ডের রিলস তৈরি করতে আমার ৮ ঘণ্টা সময় লেগেছিল।" 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত