গাজায় শুরু হয়েছে পোলিও টিকাদান কার্যক্রম। ২৫ বছরের মধ্যে গাজায় প্রথম পোলিও শনাক্ত হওয়ার পর ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বয়ে জাতিসংঘ গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া শুরু করেছে। ইসরায়েল ও হামাস তাদের ১১ মাসের যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি দিতে সম্মত হওয়ার পর রবিবার এ কার্যক্রম শুরু হলো। খবর বিবিসির।
রয়টার্স জানায়, রবিবার শুধু মধ্য গাজার বিভিন্ন এলাকায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সামনে অন্যান্য এলাকায়ও টিকা দেওয়া শুরু হবে। টিকাদান কর্মসূচির জন্য টানা তিন দিন অন্তত আট ঘণ্টা যুদ্ধবিরতি থাকবে। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এই বিরতি চতুর্থ দিন পর্যন্ত বাড়ানোর প্রয়োজন পড়তে পারে।
ডব্লিউএইচও কর্মকর্তারা বলছেন, প্রচারাভিযান সফল করতে কমপক্ষে ৯০ শতাংশ শিশুকে চার সপ্তাহের মধ্যে দু'বার টিকা দেওয়া দরকার। কিন্তু গাজায় এই বিশাল কর্মসূচি চালানো বেশ কঠিন হবে। কারণ যুদ্ধে প্রায় ধূলিসাৎ অঞ্চলটি।
শিশুরা পোলিও রোগের ব্যাপারে সচেতন না হওয়ায় তারা অবাধে চলাফেরা করছে। ফলে এই মারাত্মক সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই ঝুঁকি কমাতে গাজা এবং ইসরায়েলের প্রতিটি শিশুকে অবশ্যই টিকা দেওয়া উচিত।
দাতব্য অনুষ্ঠানের মঞ্চে ট্রাম্পের নাচ, ভিডিও ভাইরাল