স্মার্টফোন ব্যবহারের সময় আসা পপ-আপ বিজ্ঞাপনগুলো অনেক সময়ই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অনলাইনে ব্রাউজ করার সময় অপ্রাসঙ্গিক বিজ্ঞাপন এলে খুবই বিরক্ত লাগে। আর এই বিরক্তিকর বিজ্ঞাপনগুলো বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাধারণ সমস্যাগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। অনেকেই জানেন না কী করে এসব বিজ্ঞাপন বন্ধ করবেন।
জেনে নিন কিছু সহজ উপায়ে অ্যান্ড্রয়েড ফোনের পপ-আপ বিজ্ঞাপন আসা বন্ধ করতে পারবেন।
স্টক অ্যান্ড্রয়েড ব্রাউজার ব্যবহার করে কাজটি করতে
নিজেদের অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন।
ডান দিকের কোণে থাকা থ্রি-ডট অপশনটা খুঁজে নিতে হবে এবং তাতে ক্লিক করুন।
একটি ড্রপ-ডাউন আপ মেনু ভেসে উঠবে, তারপর ‘সেটিংস’-এ ক্লিক করুন।
এরপর ‘অ্যাডভান্সড’ অপশন সিলেক্ট করতে হবে। ব্যবহারকারী তারপর ‘ব্লক পপ-আপস’ বিকল্পটি পাবেন, তাতে ক্লিক করুন।
ক্রোমে পপ-আপ ব্লক করতে
প্রথমেই ক্রোম অ্যাপ্লিকেশন ওপেন করুন।
ওপরের ডান দিকের কোণে থাকা ‘সেটিংস’-এ ক্লিক করুন।
এরপর ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সাইট সেটিংস’ বিকল্পটি নির্বাচন করুন।
এরপর পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস অপশনে ক্লিক করুন।
এরপর ‘অ্যালাউড টু সেন্ড পপ-আপস অ্যান্ড ইউজ রিডাইরেক্টস’ বিকল্প খুঁজে নিতে হবে এবং সাইটগুলোকে ব্লক করে দিন।
সাইটের ডান কোণে থাকা ‘মোর ব্লক’ অপশনে ক্লিক করতে হবে।
