এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হলেন ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন। ৩০ আগস্ট ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি টিভোলি অ্যাপারেলস লিমিটেড এবং গ্যালাক্সি স্টিচ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি
×
