সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া আলাদা দুই হত্যা মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত।
গতকাল রবিবার সকাল ৭টায় শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ছয় আসামিকে সাত দিনের রিমান্ড শেষে সকাল সাড়ে ৬টার দিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া। তিনি শামসুল হক টুকু, আরিফ খান জয় ও মোহাম্মদ সোহাইলের পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
আদাবর থানায় পোশাককর্মী রুবেল হত্যা মামলায় আহমদ হোসেন ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক। আর জুনাইদ আহমেদ পলককে বাড্ডা থানায় সুমন সিকদার এবং সূত্রাপুর থানায় ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
নেয় পুলিশ। ২৫ আগস্ট খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
