কোটাবিরোধী আন্দোলনে নিহত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শাইখ আস্-হা-বুল ইয়ামিনের নামে নবনির্মিত অডিটরিয়ামের নামকরণ করা হয়েছে। একই সঙ্গে মেকানিক্যাল বিভাগের প্রাক্তন ছাত্র মো. রাকিবুল হোসেনের নামে এমআইএসটিরর মুক্ত মঞ্চের নামকরণ করা হয়েছে। এ ছাড়া এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-শহীদ রাকিবুল কর্নার স্থাপন করা হয়েছে।
গতকাল রবিববার এই অনুষ্ঠানে শহীদ দুই ছাত্রের মা-বাবাসহ নিকটাত্মীয় এবং এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, সব ডিন, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
