গিয়াস কাদের বললেন

আমার বাবা ও ভাইকে হত্যা করেছে আ. লীগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ এএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘আমার বাবা শহীদ একেএম ফজলুল কাদের চৌধুরী ও বড় ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে জেলখানায় রেখে নাটক সাজিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ। আমাদের মতো দেশের বহু মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে একমাত্র বিএনপি করার অপরাধে, ইসলামি মূল্যবোধ বুকে ধারণ করায়।’ গতকাল রবিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব কথা বলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত