বিজয়নগরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খাঁটিখাতা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী এনা পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমরে মুচরে গিয়ে ড্রাইভারসহ তিন জন আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত