ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) উপাচার্যের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ সংক্রান্ত চিঠি শীঘ্রই তাদের পাঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
নিয়োগপ্রাপ্ত ডিনরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের ড. মো. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ, বানিজ্য অনুষদে মার্কেটিং বিভাগের মাহমুদ উল্লাহ, কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমান খান, জীববিজ্ঞানে বায়োকেমিস্ট্রি বিভাগের ড. মামুন আহমেদ, আর্থ এন্ড ইনভায়রনমেন্টে অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদে সিএসই বিভাগের ড. উপমা কবির, চারুকলা অনুষদে অধ্যাপক ডক্টর আজাহারুল ইসলাম শেখ (চঞ্চল)।
তবে সামাজিক বিজ্ঞান এবং ফার্মেসি অনুষদে এখনও ডিন নিয়োগ হয়নি বলে জানা গেছে। তাদের সবাইকেই ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৯০ দিন পর আবার নির্বাচনের মাধ্যমে সব অনুষদে ডিন নিয়োগ করা হবে বলে জানান রেজিস্ট্রার।
