যুক্তরাষ্ট্রে ট্রেনে হামলায় ৪ যাত্রী নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২ আগস্ট) সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল।

তাঁদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য একজনকে গুরুতর আহত অবস্থায় মেউডের লয়োলা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হাতে হামলার ঘটনা নিয়মিতই ঘটে। দেশটিতে মানুষের তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি।

পুলিশ গতকাল সোমবারের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে  গ্রেপ্তারের করার কথা জানায়।

পুলিশ কর্মকর্তা ক্রিস্টোফার চিন সাংবাদিকদের বলেন, ‘এটা ভয়াবহ পরিস্থিতি। নিশ্চিতভাবেই এমন কোনো ঘটনা শুনে আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত