শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সোনারগাঁ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের লাঞ্ছিত এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা ও শিক্ষকদের ওপর চড়াও হয়ে অশালীন আচরণসহ অরাজকতা সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সোনারগাঁয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অপমান করে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা শিষ্টাচার বহির্ভূত। যে সব শিক্ষককে ইতিমধ্যে লাঞ্ছিত করা হয়ছে, পদত্যাগে বাধ্য করা হয়েছে, তাদের আবার ফিরিয়ে আনার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত