প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফে সিদ্দিকী। আজ বুধবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়, তিনি আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ করে বলা হয়, বিশেষ দূত পদে থাকাকালীন লুৎফে সিদ্দিকী উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত