বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম, গতকাল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মডেল মসজিদ, গাজীপুর প্রাঙ্গণে এবং ফেনী জেলার পরশুরাম উপজেলার অনন্তপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে তার সঙ্গে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) ড. এ কে এম আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আব্দুর রহিম মল্লিক, নির্বাহী পরিচালক, মো. আসাফউদ্দৌলা, সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার এবং বাপবিবো ও পবিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
