কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘন্টা পর মো. সজীব (২৬) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটের পয়েন্টের সাগর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসে সজীব। দুপুরে সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে ৫ জন স্রোতের টানে ভেসে যায়। এসময় তাদের চিৎকারে লাইফগার্ড কর্মীরা ৩ জনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুইজন ভেসে যেতে থাকে। পরে লাইফগার্ড কর্মীরা একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করতে সক্ষম হলেও অপর জনকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ‘সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখে। সৈকতের নাজিরারটেক পয়েন্ট সাগরে জোয়ারের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। মরদেহ উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। সেখানে স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।’
গুলিতে নিহত রিকশাচালকের শিশুর কান্না সইতে পারেননি মিরাজ