আকাশী-সাদা জার্সি গায়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শিরোপা জেতার মধ্য দিয়ে আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানেন তারকা আনহেল ডি মারিয়া। ফিদেওর জন্য বিশ্বকাপ বাছাইয়ের সপ্তম রাউন্ডের ম্যাচের আগে সম্মান জানানোর বিশেষ আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।
বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টালে শুক্রবার ভোর ৬টায় চিলির বিপক্ষে ম্যাচের ওয়ার্ম আপের আগে আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪৫ এ অনুষ্ঠানটির আয়োজন করা হবে। এ কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি বলেন, ‘কালকের মুহূর্তটি তার (ডি মারিয়ার)। কাল আমরা তাকে সম্মান জানাতে চাই। আমরা ৭:৪৫ এর জন্য অপেক্ষা করবো, যাতে একসঙ্গে মুহূর্তটি যাপন করা যায়।’
আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। জিতেছেন ৫টি শিরোপা। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ফাইনালে তার গোলেই নাইজেরিয়াকে হারিয়ে স্বর্ণ জেতে আলবিসেলিস্তেরা। ব্রাজিলের মারাকানায় ২০২১ কোপা আমেরিকার শিরোপা জেতা ম্যাচেও করেছিলেন গোল। ২০২২ সালে ফিনালিসিমায় তার গোলেই ইতালিকে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন ডি মারিয়া। কেবলমাত্র কলম্বিয়াকে হারিয়ে সবশেষ কোপা শিরোপা জেতার ফাইনালেই নেট কাঁপাননি ফিদেও।
সম্মাননা অনুষ্ঠানের পর চিলির বিপক্ষে ম্যাচ শেষে কোপা জয়ের আনন্দে মেতে উঠবে আর্জেন্টিনা। সেখানে উপস্থিত থাকবেন এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া এবং কনমেবল প্রধান আলেহান্দ্রো ডমিনগেজ। এমনকি সেখানে দেখা যেতে পারে লিওনেল মেসিকেও। প্রতীকি ওই অনুষ্ঠানে ২০২৪ যুক্তরাষ্ট্র কোপা আমেরিকার শিরোপা তুলে দেওয়া হবে দল আর্জেন্টিনাকে।
ফুটবলারদের নিবেদনে খুশি কাবরেরা
মোরসালিনের একমাত্র গোলে থিম্পু দুঃস্মৃতি ভোলালো বাংলাদেশ