জনগণের পরামর্শ নেবে শে^তপত্র কমিটি। এজন্য ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যে কেউ তার পরামর্শ দিতে পারবেন। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ চেয়েছেন শে^তপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে গত ২৯ আগস্ট প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থনীতিবিদ, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার ওপর শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই কমিটিতে পরে দেশের ১১ জন বিশেষজ্ঞ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
আগ্রহী ব্যক্তিদের নিম্নোক্ত মাধ্যমের সহায়তায় এই কমিটির কাছে তাদের পরামর্শ এবং সুপারিশ রাখতে আহ্বান জানানো হচ্ছে। সবার সহযোগিতাতেই একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা সম্ভব হবে বলে কমিটি মনে করে।
