এক দিনে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম

গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ এবং তাদের একজন ৬-১০ বছরের শিশু ও আরেকজন ৭৬-৮০ বছর বয়সী বৃদ্ধ। মৃত নারীর বয়স ছিল ২৬-৩০ বছরের মধ্যে।

মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি মাসের গত পাঁচ দিনের মধ্যে দুদিন তিনজন করে মারা গেলেন। গত পাঁচ দিনে মারা গেলেন আটজন। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১০ জন পুরুষ ও ১৪৮ জন নারী। রোগীদের মধ্যে সর্বোচ্চ ১০৮ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ও সর্বনি¤œ চারজন রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৭ জন, ঢাকা বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, খুলনা বিভাগে ৩৫ জন এবং ময়মনসিংহ বিভাগে সাত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে এ মাসে ডেঙ্গুতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেন ১ হাজার ৮৪৫ জন। এই সংখ্যা মাত্র পাঁচ দিনেই বছরের তৃতীয় সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে আগস্টে ৬ হাজার ৫২১ জন ও জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন।

এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন, জুনে ৭৯৮ জন, মে মাসে ৬৪৪ জন, এপ্রিলে ৫০৪ জন, মার্চে ৩৫১ জন ও ফেব্রুয়ারিতে ৩৩৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত