টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পাচ্ছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছিল। এবার জিম-আফ্রো টি-টেন লিগেও ড্রাফটের আগেই রিশাদকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। আগামী রবিবার ড্রাফট থেকে খেলোয়াড় টানবে দলগুলো। তার আগে আজ ফ্র্যাঞ্চাইজি দলগুলো সরাসরি পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নিয়েছে।
জিম আফ্রো টি-টেন লিগের প্রথম আসরে গত বছর জোবার্গ বাফেলোর হয়ে মুশফিকুর রহিম ও বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলেন তাসকিন আহমেদ।
হারারেতে এবারের আসর আগামী ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ওই সময়ে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে। এখনও টেস্টের দল ঘোষণা করেনি বাংলাদেশ।
বোর্ডের ছাড়পত্র পেলে প্রথমবার জিম-আফ্রোতে দেখা যেতে পারে লেগস্পিনার রিশাদকে।
আবারও ব্রাজিলের ম্যাচ ৭ তারিখ সকাল ৭টায়
২০ বছর পর ম্যাচ জেতা সান মারিনো আর্জেন্টিনার চেয়ে ভালো দল!