স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ এএম

চট্টগ্রামের পটিয়ায় মারধর করে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে। সে পটিয়া পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং পৌরসভার কাগজী পাড়ার বাসিন্দা। গত বুধবার রাতে স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় মামুনসহ দুজনকে আসামি করে মামলা করে। এ ঘটনায় গত শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা যায়, কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের স্বর্ণের দোকানের কারিগর রূপন দাশ গত ২৭ জুলাই ৬৫ ভরি স্বর্ণ নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। একটি মোটর সাইকেল ও একটি মাইক্রোবাস রূপন দাশের বাসকে গতিরোধ করে ছাত্রলীগের কর্মী আখ্যায়িত করে তাকে মারধর করে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে ৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে যুবদল পটিয়া পৌরসভা শাখার যুগ্ম-আহ্বায়ক মামুনর রশিদ মামুনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি শাহজাহান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলের কেউ সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকলে সে দলে স্থান পাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত