ভেনিস চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছেন স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার। তার প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য রুম নেক্সট ডোর’-এর জন্য তিনি এ পুরস্কার জিতেন। এর আগে ২০১৯ সালে আলমোদোভার ভেনিসে আজীবন সম্মাননা স্মারকে ভূষিত হন। ১৯৯৯ সালে ‘অল অ্যাবাউট মাই মাদার’ সিনেমার জন্য সেরা বিদেশি ভাষা বিভাগে অস্কার জিতেছিলেন তিনি।
টিলডা সুইনটন এবং জুলিয়ান মুর অভিনীত সিনেমাটি সপ্তাহের শুরুতে ভেনিসে প্রিমিয়ার হওয়ার সময় ১৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল— যা সাম্প্রতিক সময়ে দীর্ঘতমগুলোর মধ্যে একটি।
পুরস্কার গ্রহণ করে ৭৪ বছর বয়সী স্প্যানিশ পরিচালক বলেন, ‘আমি বিশ্বাস করি, পৃথিবীকে পরিচ্ছন্নভাবে ও মর্যাদার সঙ্গে বিদায় জানানো প্রতিটি মানুষের মৌলিক অধিকার।’
ছবিতে সুইন্টনকে টার্মিনাল ক্যান্সারে আক্রান্ত এক যুদ্ধ সংবাদদাতার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি মুর অভিনীত তার পুরানো বন্ধুকে নিজের জীবন নেওয়ার সময় তার পাশে থাকতে বলেন।
আলমোদোভার বলেছিলেন, তিনি এই চলচ্চিত্রটি তৈরি করেছেন তার বিশ্বাস বিশ্বজুড়ে স্বেচ্ছামৃত্যু পাওয়া উচিত। অস্কারজয়ী এ পরিচালক বলেন, ‘এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি একটি মানবিক ইস্যু। এটি তার প্রথম ইংরেজি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।’
আলমোদোভার মুর এবং সুইনটনকে তাদের অভিনয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন। ‘এই পুরষ্কারটি আসলেই তাদের, এটি দুই নারীর সম্পর্কের একটি চলচ্চিত্র এবং দুই নারী হলেন জুলিয়ান এবং টিলডা’, বলেন তিনি।
বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর শনিবার রাতে শেষ হয়েছে। উৎসবটি উপলক্ষে সিনেমার আন্তর্জাতিক সেলিব্রেটিরা ভেনিসের রেড কার্পেটে ভিড় করেন।
সংসার ভাঙল দীপংকর দীপনের
কানাডায় বিখ্যাত অভিনেত্রীর সাথে মেহজাবীন!