২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না রাখার প্রস্তাব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ এএম

কোনো ব্যক্তিকে দুই মেয়াদ বা সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না রাখার প্রস্তাব দিয়েছে ‘পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ’ নামক একটি সামাজিক সংগঠন।

গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয় সংগঠনটির পক্ষ থেকে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় পর্যায়ের উন্নয়ন কর্মী ও সংগঠক এবং ‘জনসমাজ’-এর সমন্বয়ক আবুল হাসিব খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ‘পরিবর্তনের লক্ষ্যে জনসমাজ’-এর লক্ষ্য-উদ্দেশ্য, কর্মপন্থা, প্রস্তাব ও সুপারিশগুলো লিখিতভাবে উপস্থাপন করেন ড. আরিফুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত